প্রকাশিত : মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ , রাত ১২:৩৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , ভোর ০৫:০৬

দৈনিক আমার দেশের ফরিদপুর জেলা প্রতিনিধির পিতার ইন্তেকাল


স্টাফ রিপোর্টার: দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো. আক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।