প্রকাশিত : সোমবার , ১০ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৭।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ , রাত ০৩:০৬

বোয়ালমারীতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী উপজেলা শাখা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরশহরের জাস্ট ইট রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলী আব্বাস।

উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রমজান ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতৈর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাজমুল হাসান।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।