মোঃ ইমরান মোল্লা: ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামানকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গায় মিয়া আকরামুজ্জামানের নিজ বাড়িতে গিয়ে এ আর্থিক সহায়তা পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামত হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত বিশ্বাস, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরিফ, ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান খাজা সহ অনেকে।
অর্থ সহায়তা পেয়ে মিয়া আকরামুজ্জামান বলেন, “আমার চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, এজন্য আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সহ আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।”