প্রকাশিত : রবিবার , ৩০ আগস্ট ২০২৬ , বিকাল ০৩:৪৮।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ৩১ আগস্ট ২০২৬ , দুপুর ০১:১০

বোয়ালমারীতে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের এজেন্সি ও সাংগঠনিক অফিস উদ্বোধন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজেন্সি ও সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বোয়ালমারী পৌরসভার রাজপ্লাজার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে নতুন এ অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান।

বোয়ালমারী এজেন্সি ও সাংগঠনিক অফিসের এজিএম ও ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা ও ইউনিট ম্যানেজার পূর্ণিমা রানী সরকার। এ সময় বিভিন্ন এলাকার গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪০ বছর অতিক্রম করেছে। গ্রাহকদের বিভিন্ন ধরনের জীবনবীমা সেবা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, পলিসির মেয়াদ পূর্ণ হলে নিয়ম অনুযায়ী গ্রাহকের ব্যাংক হিসাবে মূল অর্থের সঙ্গে প্রাপ্য লভ্যাংশ জমা হবে। এছাড়া গ্রাহকদের টাকা জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তথ্য জানানো হবে। এতে গ্রাহকের লেনদেন সম্পর্কে স্বচ্ছতা ও তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে বলে জানান তারা।

নতুন এজেন্সি ও সাংগঠনিক অফিসের মাধ্যমে বোয়ালমারীসহ আশপাশের এলাকার মানুষকে আরও সহজে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সেবা দেওয়া সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।