আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুরে ওমেদ মোল্লা আছিরন নেছা জামে মসজিদের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর থেকে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আলফাডাঙ্গা উপজেলাধীন শিক্ষক হাফেজ মোঃ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ ইউসুফ আলী, জয়দেবপুর চরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ জালাল উদ্দীন,
বিলপুটিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রায়হান এবং দিঘিরপার জামে মসজিদের ইমাম ফেরদাউস মোল্লা।
মসজিদের মক্তবের সকল শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। পরে ইসলামিক শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক বিভিন্ন পরিবেশনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মুসল্লি ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।