প্রকাশিত : রবিবার , ১ নভেম্বর ২০২৬ , রাত ০৯:২৬।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ , দুপুর ১২:৫৩

কাউনিয়ায় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা পেলেন সোহেল রানা


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেছেন কাউনিয়া ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ সোহেল রানা।

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা- সহ আরও উপস্থিত উপজেলা কর্মকর্তাদের হাত থেকে তিনি এ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সম্মাননা প্রাপ্তিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও যুবসমাজের উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও সামাজিক অগ্রযাত্রায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁর এ অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সংগঠনের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।