প্রকাশিত : সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৭:১১।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ , রাত ০২:০৬

কাউনিয়ায় আশা এজিও'র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন


জহির রায়হান কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: কাউনিয়ায় এনজিও   আশা খানসামা ব্রাঞ্চের আয়োজনে আশা'র সদস্যদের উন্নত  স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আশা মাহিগঞ্জ জেলার ডিষ্টিক্ট ম্যানেজার মাহবুবুর রহমান,আশা খানসামা ব্র্যাঞ্চের ম্যানেজার সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম সরকার,এবিএম মিথুন, ফিজিওথেরাপি বিভাগের ডা: হাবিবা আক্তার রুবি  প্রমূখ।

ফিজিওথেরাপি ক্যাম্প ৯,১০ ও ১১ নভেম্বর পর্যন্ত পরিচালিত হবে।