স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে অংশ নেন বোয়ালমারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ইনামুল ঠাকুর, যুবদল নেতা মো. ফারুক মোল্যা, বিএনপি নেতা অহিদ, রহমান শেখ, মুকুল মোল্যা, ডিসিয়ার ঠাকুর, ওয়াসিয়ার ঠাকুর, ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক ঠাকুর, হাসান শেখ, মো. লিয়াকত মোল্যা ও মো. আক্কাস শেখসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা রামনগর ও লক্ষ্মীপুর এলাকায় মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলটি নানা নির্বাচনী স্লোগানে মুখরিত ছিল। আয়োজকদের দাবি, মিছিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
মিছিলটি লক্ষ্মীপুর এলাকার রহমান মিলিটারির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান খন্দোকার নাসিরুল ইসলামকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন। তারা তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে কাজ করার শপথ পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।