আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় যুবনেতা হাসিবুল হাসান জুয়েল এর নেতৃত্বে
আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বোয়ালমারী শেখর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ী বাড়ী ভোটারদের দারে দারে
ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম কে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মধ্যে দিয়ে তিনি এ ভোট প্রার্থনা ও গণ সংযোগ করেন।
এ সময় হাসিবুল হাসান জুয়েল এর সঙ্গে ছিলেন বিএনপির প্রবীণ নেতা বিশিষ্ট ব্যাংকার মো:নজরুল ইসলাম সহ বিএনপির দলীয় নেতাকর্মীরা।