প্রকাশিত : শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ , রাত ০৮:৪৬।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৭

আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ।


আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গায় ইউএনও রিফাত নূর মৌসুমীর নেতৃত্বে বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে 

বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ​"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী'র নেতৃত্বে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো এলাকা।

​রক্তস্নাত সেই সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা আমাদের দিয়েছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। 

​যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আয়োজিত এই প্রভাত ফেরিতে অংশ নেন স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মিডিয়া কর্মী এবং সর্বস্তরের জনগণ, ​"ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় প্রেরণা" রিফাত নূর মৌসুমী। 

​আজ সকালে আলফাডাঙ্গার রাজপথে খালি পায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রভাত ফেরিটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।