প্রকাশিত : সোমবার , ২৩ মার্চ ২০২৬ , রাত ০৮:৩২।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৮

নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নগরকান্দা সদরে অবস্থিত মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে  নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজনে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

প্রয়াত এই বরেণ্য নেতার জীবনী ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। 

বক্তারা বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন গণতন্ত্রের একজন আপোষহীন নেতা, যিনি উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সহকারী এটার্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের যুগ্ম - সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন মাতুব্বর, মেহেদি হাসান বাবু, মিরান হোসেন, ইকবাল হোসেন, একে আজাদ হোসেন তালুকদার, তালুকদার মোরাদ হোসেন, মোহাম্মদ আলী,  একে আজাদ হোসেন, ওলামা দল নেতা মজিবুর রহমান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ দুই উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ এ স্বরণ সভায় অংশগ্রহণ করেন। 

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

২১ মার্চ মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকীর তারিখ থাকলেও  ঐ দিন পবিত্র ঈদুল ফিতর হওয়াতে ২৩ মার্চ সোমবার এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।