বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের ঐতিহ্যবাহী টিডিপি সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত হোসেন লিটন মিয়া। তাঁর এই নির্বাচনে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ক্লাবটি সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা পালন করবে।
গ্রামবাসীর ভাষায়, লিয়াকত হোসেন লিটন মিয়া একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামূলক মানুষ। তাঁর নেতৃত্বে তেলজুড়ী গ্রামের এই ঐতিহ্যবাহী সংগঠন নতুন দিগন্তে পৌঁছাবে।
এদিকে তাঁর এই অর্জনকে ঘিরে পুরো এলাকায় আনন্দের আবহ বিরাজ করছে। শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন, যেন তিনি ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।