প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৮ মার্চ ২০২৬ , রাত ০৯:৩৪

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত


স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, হাঁস ধরা প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

দিবসের দ্বিতীয় পর্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ আবু জাফর, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলার সাবেক কমান্ডার আব্দুর রশিদসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।