প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৮ মার্চ ২০২৬ , রাত ১০:৫৭

বোয়ালমারীতে তেলজুড়ী টিডিপির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ


নিজেস্ব প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী টিডিপি সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন লিটন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব তেলজুড়ী এলাকায় টিডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি লিয়াকত হোসেন লিটন বলেন,

“সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং এলাকার উন্নয়নে টিডিপিকে আরও শক্তিশালী করে তুলবো।”

এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং একে অপরকে শুভেচ্ছা জানানো হয়।