প্রকাশিত : শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৩০

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ মারপিটে ৩ জন আহত : বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট


কাউনিয়ার(রংপুর)প্রতিনিধি: কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের কারণে মারপিটে ৩জন আহত ও বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট,  নারীর শ্লীলতাহানি ও কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ায় থানায়  অভিযোগ করা হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলা নিজদর্পা গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র নুর আমিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামর মোসলেম উদ্দিনের পুত্র  মাহাবুর রহমান গংদের  সাথে। ঘটনার দিন বুধবার  সকাল ৭টার দিকে  তারা দলবল নিয়ে নুর আমিনের  বসতবাড়ীতে প্রবেশ করে  তার বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকের টিনের বেড়া জোরপূর্বক ভেঙ্গে নিয়ে যায়। এবং জমি জায়গা দখলের চেষ্টা করে।  এসময় নুর আমিনের বাবা শাহদৎ হোসেন  বাধা দিলে তাকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে শাহাদৎ হোসেনের(৭৬) মাথা ফেটে গিয়ে  শরীর রক্তাক্ত জখম হয়ে যায়। তার চিৎকারে আরেক পুত্র নুরুজ্জামান (৪৫) এগিয়ে আসলে তাকেও মারপিট করে বাড়িতে থাকা নুর আমিনের  স্ত্রী নাছিমা বেগম(৩০) বাধা দিলে তাকেও মারপিট করে এবং নাছিমা বেগমের শ্লীলতাহানি ঘটিয়ে ৪০ হাজার টাকা মূল্যের কানের সোনার দুল ছিনিয়ে নেয়। একই সাথে খড়ির ঘরে আগুন ধরিয়ে দিয়ে টিনের বেড়া ভাংচুর করে এবং ঘরের ভিতরে থাকা কাঠের সোকেজে রাখা গরু বিক্রির ১লক্ষ ৩০ হাজার লুট করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।  স্থানীয় লোকজন শাহদৎ হোসেন, কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আর বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে  বাড়িতে যায়। 

কাউনিয়া থানা অফিসের ইনচার্জ নজমুল হক বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।