কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারীদের সাবলম্বীতা অর্জনের লক্ষে নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা সংস্থার কার্যালয়ে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের ভগিবালাপাড়ায় প্রতিষ্ঠিত আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক রংপুর শাখার এভিপি ও সংস্থার উপদেষ্টা কাজী রাহানুল হক,সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ,হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, বিশিষ্ট সমাজসেবক মোখলেসুর রহমান, বিশিষ্ট লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমূখ।
পরে নারী উদ্যোক্তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।