প্রকাশিত : মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ , রাত ১০:৪৯।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ভোর ০৪:৪১

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছেন খন্দকার আশরাফুল আলম মামুন


আলহামদুলিল্লাহ, আমাদের মাঝ থেকে ১৪৩২ বাংলা সন বিদায় নিয়ে আমরা নতুন বছর ১৪৩৩ বাংলা সনে পদার্পণ করলাম।

পেছনের বছরটি ছিল নানা অভিজ্ঞতার হাসি, কান্না, সফলতা ও ব্যর্থতার এক মিশ্র অধ্যায়। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি আমাদের জীবিত রেখেছেন এবং নতুন বছর দেখার তৌফিক দান করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে কিছুদিন যাবত শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছি, তবুও আল্লাহর রহমতে আশাবাদী—নতুন বছর বয়ে আনবে সুস্থতা, শান্তি ও কল্যাণ।

ঐতিহাসিকভাবে, পহেলা বৈশাখের সূচনা হয়েছিল সম্রাট আকবরের আমলে, যখন কর (খাজনা) আদায়ের জন্য বাংলা সনের প্রবর্তন করা হয়। সেই সময় মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের কর পরিশোধ করতেন। আজও সেই ঐতিহ্য আমাদের সংস্কৃতিতে বয়ে চলছে নতুন রঙে ও আনন্দে।

নতুন বছরের এই শুভক্ষণে সকল ক্রেতা শুভানুধ্যায়, প্রিয়জনে জন্য দোয়া—আল্লাহ যেন আমাদের জীবন ভরে দেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

আমিনা জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।