প্রকাশিত : মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ , রাত ১০:৫২।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ভোর ০৪:৫৩

নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত।


বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় নতুন বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিলো বিভিন্ন অক্ষরে সজ্জিত রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ, যা বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সালথায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।  

নগরকান্দায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ হক তানিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব আলী মিঞা, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরককান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,  সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

অনুরূপ সালথা উপজেলায় ও সরকারি কর্মকর্তা বৃন্দ, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সকলের মাঝে নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়। শোভাযাত্রা শেষে হলরুমে পান্তা ইলিশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নগরকান্দা ও সালথায়  আয়োজনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে, যা পুরো উপজেলা জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

সন্ধ্যায় নগরকান্দা ও সালথায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।