প্রকাশিত : মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ , রাত ১০:৫৪।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ভোর ০৪:৫৬

আলফাডাঙ্গায় নানান আয়োজনে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।


আলফাডাঙ্গা প্রতিনিধি : বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ,  ফরিদপুরের আলফাডাঙ্গায় নানান আয়োজনে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে সারা দেশে চলছে বর্ণাঢ্য আয়োজন, তার ধারাবাহিকতায় ভোরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

পরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা বের হয়ে আলফাডাঙ্গা বাজার ঘুরে আবার উপজেলায় এসে এই বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা শেষ হয়, র‌্যালিতে  মানুষ লাল সাদা পোশাকে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেন।

উক্ত নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমি, আলফাডাঙ্গা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান,  আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান,  আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু, উপজেলা জামায়েত এর নায়াবে আমির রেদোয়ান নবি, উপজেলা জামায়েত সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির সহ আলফাডাঙ্গা উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।