প্রকাশিত : সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:২৭।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:১২

আলফাডাঙ্গায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।


আলফাডাঙ্গা প্রতিনিধি : আজ ২০ এপ্রিল সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমি আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, আজ থেকে প্রতিদিন নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নিদিষ্ট সময়ে স্থানীয় স্কুলে টিকাদান করা হবে,  

উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমি বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।