আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানা ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আলফাডাঙ্গা ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলার বানা ইউনিয়নের বানা মৌলভী আব্দুল মাজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বানা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লিটন মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মোঃ তামিম আহমেদ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ লিয়াকত বিশ্বাস।
উদ্বোধনী দিনে টগরবন্ধ ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করেন।