প্রকাশিত : বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৩০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:০৭

কাউনিয়ায় ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আনিছুর রহমান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা  হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা টেপা মধুপুর  ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মঙ্গলবার রাতে এক্কা মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী আনিছুর রহমান (২৩) কে নিজ এলাকা থেকে  গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।