প্রকাশিত : রবিবার , ১০ মে ২০২৬ , দুপুর ০২:৩০।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১০ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:২৬

আলফাডাঙ্গায় নদী খননের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম


এসএম রুবেল  : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বড়ভাগ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও খালের নাব্যতা সংকট নিরসনে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


এসময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ 

খৈয়ম বলেন,খাল-নদী আমাদের গ্রামীণ জীবনের প্রাণ। দীর্ঘদিন খনন না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও কৃষি ক্ষতি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে খাল-নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এই খাল খননের মাধ্যমে এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষক উপকৃত হবে, বাড়বে উৎপাদন, পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে।