জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি জনসচেতনতা মূলক র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজবাহুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আতিকুর রহমান উপজেলা প্রধান সমন্বয়ক এনসিপি সাইদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এবং শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।