প্রকাশিত : বুধবার , ১ জুলাই ২০২৬ , সকাল ১১:০২।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০২:১৪

আলফাডাঙ্গা পৌরসভার উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায়, আলফাডাঙ্গা পৌরসভা হলরুমে পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এ.কে.এম. রায়হানুর রহমান।

 বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, ফকির মোঃ তাইজুর রহমান, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান (হাসিব), আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান এবং জামায়াত নেতা জিয়াউল হাসান মিটু।

এছাড়াও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী, মোঃ জাকারিয়া আলম।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৮০৭ টাকা, মোট ব্যয় ১৩ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ৯ লাখ ১৮ হাজার ৮০৭ টাকা।

উন্মুক্ত বাজেট সভায় বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।