প্রকাশিত : শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , দুপুর ০২:৪৯।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ৫ জুলাই ২০২৬ , রাত ০২:৫২

বানা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত


মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার টাবনি বাজারে আয়োজিত এ সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মোঃ আহম্মেদ আলী শিকদার, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সহ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন উর রশিদ এবং, অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিয়াকত বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, বিশিষ্ট ব্যবসায়ী ও বানা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবর আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুদ্দুস খান, আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্মেলনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মিজানুর রহমান, জুলফিকার আলী, মোঃ হাদি জিয়া ও লিটন মোল্লা।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন লিয়াকত হোসেন লাকু, ওবায়দুল রহমান, মোঃ আমির হোসেন ও আজগর বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোঃ খোকন মোল্লা, ওসমান শরীফ ও মোরাদ শেখ।

সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট নেতারা জানান, পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বানা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।