• ঢাকা
  • রবিবার , ১ মার্চ ২০২৬ , ভোর ০৫:২৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে জমিয়তে উলামায়ের ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতির বার্তা

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
বোয়ালমারীতে জমিয়তে উলামায়ের ইফতার ও দোয়া মাহফিলে সম্প্রীতির বার্তা প্রিন্ট ভিউ

বোয়ালমারী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টায় উপজেলার শামীম মার্কেটের তৃতীয় তলায় চা এন্ড বারবিকিউ কাবাব ঘর সেন্টারে এ মাহফিলের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বোয়ালমারী উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী, 

মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আমীর হুসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন।

 এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. সিরাজুল ইসলাম, পৌরবিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইন, বিএনপি নেতা হাসিবুজ্জামান শাহিন, যুব জমিয়াতের সভাপতি মুফতি নাসির উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের মাগফিরাত ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

মাহফিল শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন