প্রিন্ট ভিউ
বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রূপপাত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বণ্ডপাশা গ্রামের রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম (২৭ )গত ০৯-০২-২৬ তারিখে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে যায়।
এবং গত ২৪/০২ /২০২৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় পার হলেও তার লাশ দেশে ফেরানো সম্ভব হচ্ছে না, এর জন্য তার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে,
উক্ত মানববন্ধন কর্মসূচিতে, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রবিউলের পরিবার অংশগ্রহণ করেন, এবং তারা জানান। জীবিকার তাগিদে ধার দেনা হয়ে সৌদি আরব পাঠিয়েছিলেন তাদের একমাত্র উপার্জনক্ষম ছেলে রবিউল ইসলামকে, ছেলে মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার মা বাবা স্ত্রী সন্তান এবং আত্মীয়-স্বজনেরা, এবং রবিউলেরপরিবার মানবেতর জীবনযাপন করছেন ,তারা বিভিন্নভাবে চেষ্টা করেও রবিউলের লাশ দেশে আনা কোনভাবে সম্ভব হচ্ছে না । তাই তারা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ।
এলাকাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে, একজন রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতিতে অবদান রেখে বিদেশে মৃত্যুবরণ করেছেন তার মরদেহ দেশে ফিরিয়ে আনা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
আরো বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তারা দ্রুত সরকারি উদ্যোগ নিয়ে রবিউলের মরদেহ দেশে ফিরিয়ে এনে অন্তত শেষ দেখা দেখার সুযোগ করে দিবেন।
রবিউলের মা স্ত্রী সন্তান ও ভাই সহ আত্মীয়স্বজনদের একটাই চাওয়া, সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে তার ছেলের লাশটা অন্তত, জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পারেন। এবং তারা শেষ বারের মত অন্তত ছেলের মুখটা দেখতে চান।