প্রিন্ট ভিউ
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা শহীদ মোফাজ্জল হোসেন এঁর ৫৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার নিজপাড়ায় তার সূর্যমূখী বাড়িতে শহীদ মোফাজ্জল হোসেন এঁর রুহের মাগফেরাত কামনায় কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং তার স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। শহীদ মোফাজ্জল হোসেন এঁর স্মৃতিচারণ করেন তার দ্বিতীয় ছেলে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোসাব্বের হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীরহাট মিলন সংঘের সভাপতি ও গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, শহীদ মোফাজ্জল হোসেন এঁর ভাতিজা কাউনিয়া কলেজের প্রভাষক আসাদুজ্জামান শামীম প্রমূখ।
উল্লেখ্য, কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের ধনাঢ্য পরিবারের ছেলে শহীদ মোফাজ্জল হোসেন জীবিত থাকাকালীন এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে উপজেলা সদরে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটা এখন সরকারি করণ করেছে সরকার।
মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৫ এপ্রিল নিজ কর্মস্থল লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন কর্মরত অবস্থায় থাকাকালীন পাক-হানাদার বাহিনীর অফিস থেকে বের করে গুলি করে নির্মমভাবে হত্যা করে। দেশ স্বাধীনের পর শহীদ মোফাজ্জল হোসেন এঁর নামে কাউনিয়া রেলওয়ে ষ্টেশনে প্রথমে একটি গেট এবং পরবর্তী সময়ে জংশন নির্মাণ করা হলেও কালের বিবর্তনে সেই জংশন থেকে তার নামটি মুছে ফেলা হয়েছে।