• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০২:০৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। নির্বাচনী পরবর্তী পরিস্থিতি ও পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দোকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুজ্জামান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী এলাকার বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন