• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০২:০২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি—আমিনা মামুন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

রিপোর্টার : এস এম রুবেল
নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি—আমিনা মামুন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ প্রিন্ট ভিউ

নিজেস্ব : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমিনা মামুন ফাউন্ডেশন। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রামে এ কার্যক্রম শুরু হয়। বাইখীর, ছোলনা, সৈয়দপুর, ওয়াহিদাবাদ, সাতৈর ও ময়নার গৌরীপুরসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল—দুই প্রকার সেমাই, চিনি, দুধ, তেল, পোলাও চাল, সাবান ও কিসমিস। ঈদের আগেই এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ।

অনেক উপকারভোগী আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমাদের মতো মানুষের জন্য ঈদের সময় এসব পাওয়া সত্যিই বড় পাওয়া। এতে আমাদের পরিবারে ঈদের আনন্দটা কিছুটা হলেও পূর্ণতা পায়।”

আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আশরাফুল আলম মামুন বলেন,

“ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সবার মুখে হাসি। কিন্তু দুঃখের বিষয়, সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা এই আনন্দ থেকে বঞ্চিত। আমরা চাই, অন্তত ঈদের এই দিনে কেউ যেন কষ্টে না থাকে। সেই ভাবনা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই মিলে এগিয়ে এলে ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে পড়বে।”

মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকের কাছেই এটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন