প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আনিসুজ্জামান তপুর নিজ বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বোয়ালমারী উপজেলার নিজ বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের ছোট ভাই ও উপজেলা ছাত্রদল সভাপতি শেখ আনিসুজ্জামান তপু।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শেখ আনিসুজ্জামান তপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।