• ঢাকা
  • মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে মির্জা জাকারিয়া বেগের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
বোয়ালমারীতে মির্জা জাকারিয়া বেগের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক মির্জা জাকারিয়া বেগের স্মরণে এক আবেগঘন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার হাসামদিয়া এলাকায় ‘গাঁও গ্রাম’ নামক পার্ক প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

৮৬ বন্ধু কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার।

ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিমুজ্জামানের সভাপতিত্বে এবং আলিমুজ্জামান বাবলু শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-

চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী,

অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন, গাজী শামসুজ্জামান খোকন, এবং কাজী মসিউর রহমান কচি।

বক্তারা তাঁদের বক্তব্যে মির্জা জাকারিয়া বেগের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাজের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জাকারিয়া বেগ ছিলেন একজন মানবিক, উদার ও সমাজসেবামুখী মানুষ। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন