• ঢাকা
  • সোমবার , ১২ অক্টোবর ২০২৬ , ভোর ০৫:০৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাশিয়ানীতে ডলফিন মোবাইল সার্ভিসিংয়ের তৃতীয় শাখার উদ্বোধন

রিপোর্টার : শারমিন আক্তার
কাশিয়ানীতে ডলফিন মোবাইল সার্ভিসিংয়ের তৃতীয় শাখার উদ্বোধন প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: প্রযুক্তিনির্ভর এই সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর প্রিয় মোবাইলটি নষ্ট হলে দ্রুত ও মানসম্মত সেবা পাওয়াই প্রত্যাশা করেন ব্যবহারকারীরা। সেই প্রত্যাশা পূরণে সেবার পরিধি বাড়িয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রা শুরু করেছে ডলফিন মোবাইল সার্ভিসিংয়ের তৃতীয় শাখা।

সোমবার বিকেলে উপজেলার দেবেলা শপিং কমপ্লেক্সের নিচতলায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন শাখা চালুর মধ্য দিয়ে কাশিয়ানীর মোবাইল ব্যবহারকারীদের আরও সহজে সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডলফিন মোবাইল সার্ভিসিংয়ের পরিচালক মো. ফারুক সরদার। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডলফিনের পরিচালক মো. ফারুক সরদার বলেন, সাত বছর আগে ছোট পরিসরে আমাদের যাত্রা শুরু হয়েছিল। হাটি হাটি পা পা করে আজ ডলফিন মোবাইল সার্ভিসিং মানুষের আস্থার একটি জায়গায় পরিণত হয়েছে। এই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি বলেন, বিভিন্ন ধরনের মোবাইলের টাচ, ডিসপ্লে ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। পাশাপাশি নষ্ট টাচ ও ডিসপ্লে আধুনিক ওসিএ মেশিনের মাধ্যমে মেরামতের সুবিধাও রয়েছে। এর পাশাপাশি রাউটার, সাউন্ড বক্সসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও বিক্রি করা হচ্ছে।

ফারুক সরদার আরও বলেন, দীর্ঘদিনের সুনাম ধরে রাখতে পণ্যের মান ও মেরামতের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। একজন ক্রেতা যেন তাঁর প্রয়োজনীয় পণ্য ও সঠিক সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি জানান, বর্তমানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিলাসী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা, মাগুরার মহম্মদপুর উপজেলার নিউ মার্কেটের নিচতলা এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবেলা শপিং কমপ্লেক্সের নিচতলায় ডলফিন মোবাইল সার্ভিসিংয়ের শাখা রয়েছে।

নতুন শাখা চালুর বিষয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা করা নয়, বরং ক্রেতাদের প্রয়োজনের সময় পাশে থাকা। কারও শখের মোবাইলে সমস্যা হলে যেন দূরে যেতে না হয়, দ্রুত ও সঠিক সেবা পান—সেই লক্ষ্যেই আমরা ধীরে ধীরে সেবার পরিধি বাড়াচ্ছি।

ফারুক সরদার বলেন, ভবিষ্যতে ডলফিন মোবাইল সার্ভিসিংকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সততা ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করে ক্রেতাদের আস্থা আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সততা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ক্রেতাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাস অটুট রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

দোয়া ও আলোচনা শেষে অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে নতুন শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নতুন এই শাখার মাধ্যমে কাশিয়ানীর মোবাইল ব্যবহারকারীরা সহজে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, মেরামত ও সংশ্লিষ্ট সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন