• ঢাকা
  • শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , সকাল ১১:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় ৭৫ দুর্গা মন্দির কমিটির সহিত পুলিশের মতবিনিময়

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় ৭৫ দুর্গা মন্দির কমিটির সহিত পুলিশের মতবিনিময় প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুরঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলার ৭৫টি দুর্গা মন্দির কমিটির  পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সহিত মতবিনিময় সভা কাউনিয়া থানা পুলিশের সাথে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী।

সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের উদ্দেশে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে।

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা এবং সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

সভায় বক্তব্য দেন কাউনিয়া থানার ওসি  (তদন্ত) আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক বিজন গোস্বামী বকুল সদস্য সচিব  রতন কুমার মহন্ত সহ প্রতিটি ইউনিয়নের পূজা মন্দির কমিটির পক্ষে একজন করে বক্তব্য রাখেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন