• ঢাকা
  • শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , সকাল ১১:৪৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থনে প্রার্থী বাছাই করবে বিএনপি

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থনে প্রার্থী বাছাই করবে বিএনপি প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা করছে দলটি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতৈর বাজারে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো হাইব্রিড নেতাকে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া যাবে না। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা চলবে না। বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন করা যাবে না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ও উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন