• ঢাকা
  • শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , সকাল ১১:৪৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

বুধবার(১৪ অক্টোবর)  বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সরকারি কমিশনার ভূমি অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদল কুমার মন্ডল। 

এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন,শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন