• ঢাকা
  • শনিবার , ১৪ মার্চ ২০২৬ , রাত ১০:৫৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের ইফতার মাহফিল

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের ইফতার মাহফিল প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এফ এম সেলিম হোসেন নিলু। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রায় ৭ শতাধিক অসহায় ও গ্রামবাসীর মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জাতীয়

সারাদেশ

ধর্ম

আরও পড়ুন