• ঢাকা
  • মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৩৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কাউনিয়া ভ্রাম্যমান প্রশিক্ষক সমবায় কার্যালয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এছাড়া জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকার। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়, রংপুরের প্রশিক্ষক মোঃ নুরুন্নবী বসুনিয়া। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রশিক্ষক মোঃ আফছার আলী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় অফিসার এএইচএম তারিকুল শরীফ। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিদর্শক মোঃ মাজেদ তালুকদার এবং রেহেনা পারভীন। প্রশিক্ষণে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সকলেই সংশ্লিষ্ট সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য। প্রশিক্ষণে তাদেরকে হাতে-কলমে হিসাবরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সমবায় আইন ও বিধিমালা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং এতে উত্তীর্ণদের মধ্য থেকে তিনজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সমবায় সমিতিগুলোর দক্ষতা বুদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন