প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আধুনিক ফ্যাশন, রুচিশীল ডিজাইন ও নান্দনিক পোশাকের সমাহার নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করল পুরুষদের পোশাকের ব্র্যান্ডিং শোরুম ‘আল সাফা’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী পৌরসভার পশু হাসপাতাল-সংলগ্ন কর্মসংস্থান ব্যাংকের বিপরীতে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
শোরুমটিতে পুরুষদের জন্য থাকছে বিভিন্ন ডিজাইন ও ব্র্যান্ডের আধুনিক পোশাক। এর মধ্যে রয়েছে চায়না হুডি, ইউএস পোলো, সিকে, চায়না সুইট শার্ট, বক্সি ফিট সুইট টি-শার্ট এবং আমেরিকান ঈগল ব্র্যান্ডের জিন্স ও টি-শার্টসহ বিভিন্ন ধরনের স্টাইলিশ পোশাক। আরামদায়ক কাপড়, আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে ক্রেতাদের পছন্দের পোশাক সরবরাহ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল সাফার পরিচালক মো. নাহিদ নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নবাব উদ্দীন টোকন মিয়া, বিএনপি নেতা মজিবুর রহমান বাবু, আলহাজ্ব মো. কোবাদ হোসেন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং বোয়ালমারীর মানুষের জন্য আধুনিক ও মানসম্মত পোশাক কেনার নতুন একটি সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।