• ঢাকা
  • মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ , রাত ০১:০৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হিসেবে ঘোষণা পেলেন ১৩২ জন

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হিসেবে ঘোষণা পেলেন ১৩২ জন প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ও কর্মী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের আদর্শিক প্রশিক্ষণ, আত্মগঠন ও সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর ১৩২ জন সহযোগী সদস্যকে সংগঠনের কর্মী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। ঘোষিত নতুন কর্মীদের মধ্যে আগে থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ব্যক্তিরাও রয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আমীর হাফেজ বিলাল হোসাইন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি কামাল উদ্দীন ও পৌর শাখার সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা শহিদুল ইসলাম এবং বোয়ালমারী পৌর শাখার আমীর সৈয়দ নিয়ামুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, একজন আদর্শ কর্মী হওয়ার জন্য কেবল সংগঠনের পরিচয় ধারণ করলেই চলে না; বরং আদর্শিক শিক্ষা, নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হয়। একজন কর্মীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই আল্লাহভীতি, সততা ও আদর্শিক দৃঢ়তার প্রতিফলন থাকতে হবে।

তিনি নতুন কর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করাই একজন আদর্শ কর্মীর অন্যতম দায়িত্ব।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী প্রবণতার পুনরাবৃত্তি রোধ করতে হবে। একই সঙ্গে নতুন করে কোনো ফ্যাসিবাদী প্রবণতা যেন তৈরি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়, স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে নৈতিক দৃঢ়তা বজায় রেখে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সম্মেলনে নতুন কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন