প্রিন্ট ভিউ
বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি: শিশুদের হাসি-আনন্দ, কেক কাটার উচ্ছ্বাস আর খেলাধুলার প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেনের (জি.কে. কিন্ডারগার্টেন) আনন্দসমাবেশ ও ক্লাস পার্টি।
শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে দিনব্যাপী এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আনন্দ, বিনোদন ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের পরিচালক অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দিন আহমেদ, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম চুন্নু মিয়া, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনূর আলম, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক মুরসিদ আহমেদ লিটু সিকদার, সাংবাদিক এম এম জামান, জাকির হোসেন, খান মোস্তাফিজুর রহমান, এস এম রুবেল ও নাগর মিয়া।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগম, সহকারী প্রধান শিক্ষক শরীফ তাসলিমা, পরিদর্শক শিক্ষক নাসরিন আক্তার, শিক্ষক শহীদুল্লাহ সজীব, সরোজিৎ রাজবংশী, রেহানা সুলতানা, বিলকিস খানম, উৎপল সিকদার, ফজর আলী, লিপিকা মুখার্জী, লাবনী আক্তার, ইমরান হোসেন, সুমন কুমার দাস, জয়ন্ত পাল ও জয়ন্তী কুশারী এবং শিক্ষাকর্মী মিজানুর রহমান, আফরোজা খানম ও শিখা রাণী দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় শিশুদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা অনুষ্ঠিত হয়। হাসি, উচ্ছ্বাস আর পারস্পরিক অংশগ্রহণে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ আনন্দসমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতি বিদ্যালয়ের পারিবারিক ও আন্তরিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। পড়াশোনার ব্যস্ততার বাইরে এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।