• ঢাকা
  • মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ , রাত ০১:০৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আটক

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আটক প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম বোয়ালমারী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাসিন্দা এলেম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রবিউল ইসলামকে বুধবার দুপুরে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন