• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , সকাল ০৭:০৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গা উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, একাডেমিক সুপারভাইজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সৈকত হোসেন সাগর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, ডাঃ মোঃ আবিদ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ক্যাবের সভাপতি সেকেন্দার আলম, সাংবাদিক আলমগীর কবির, আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, সাংবাদিক জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুধীজনের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন