• ঢাকা
  • সোমবার , ২৭ জুলাই ২০২৬ , সকাল ০৯:১৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যাঃ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ধোধন

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যাঃ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ধোধন প্রিন্ট ভিউ

জহির রায়হান  কাউনিয়ার (রংপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণ বিষয়ক সচেতনতা বিষয়ের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনটি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, প্রাইমারি এডুকেশন ইন্সট্রাক্টর একেএম আনোয়ারুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জু আলম, প্রধান শিক্ষক শাহ মোঃ ইকবাল হোসেন  বালাপাড়া ইউনিয়ন জামায়াতের  সভাপতি আব্দুর রহিম, সহকারী শিক্ষক অশোক কুমার বিশ্বাস, মালেকা বেগম রচনা রানী দাস, ইসমত আরা বেগম, মোছাঃ সূচনা বেগম, রেবেকা সুলতানা মুন্নী, জেসমিন আক্তার প্রমূখ।

পরে মাঠে একটি ফলজ,একটি বনজ,একটি ঔষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন