• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , সকাল ০৭:০৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

টগরবন্ধ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রিপোর্টার : ইমরান মোল্লা
টগরবন্ধ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার মালা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হক কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির , সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,  উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মামুন অর রহমান, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম দাউদ, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ,  পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন,  উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ লিটন মোল্লা,  আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনটি সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ঈসা খান।

সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে টগরবন্ধ ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন