• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , সকাল ০৭:০৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নিজস্ব অর্থায়নে মানবসেবার অনন্য দৃষ্টান্ত: বোয়ালমারীর দুই মাদরাসায় জুলাই মাসের খাবার বিতরণ করল আমিনা মামুন ফাউন্ডেশন

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
নিজস্ব অর্থায়নে মানবসেবার অনন্য দৃষ্টান্ত: বোয়ালমারীর দুই মাদরাসায় জুলাই মাসের খাবার বিতরণ করল আমিনা মামুন ফাউন্ডেশন প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমিনা মামুন ফাউন্ডেশন। মানবসেবাকে ইবাদত মনে করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এ ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি মাদরাসায় জুলাই মাসের এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের নূরে মদিনা কামারগ্রাম মাদরাসা ও এতিমখানা এবং হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, মুরগির মাংস, ডিম, বিভিন্ন ধরনের কাঁচাবাজার, মসলা এবং রান্নার জন্য প্রয়োজনীয় সব উপকরণ। পুরো মাসজুড়ে শিক্ষার্থীদের খাবারের প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এসব বাজার মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আশরাফুল আলম মামুন। তিনি বলেন, মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় আনন্দ। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি আমার নিজস্ব অর্থায়নে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এতিম ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য ও হায়াত দান করবেন, ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজে অনেক মানুষ আছেন, যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমিনা মামুন ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

খাদ্যসামগ্রী পেয়ে দুই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এতিম শিশুরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, নিয়মিত এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ এবং এতে শিক্ষার্থীদের খাবারের সংকট অনেকটাই দূর হয়।

উল্লেখ্য, আমিনা মামুন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সম্পূর্ণ প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুনের নিজস্ব অর্থায়নে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটি ইতোমধ্যে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা এবং জরুরি প্রয়োজনে আর্থিক সহযোগিতা দিয়ে এলাকায় মানবতার সেবায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন