• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , সকাল ০৭:০৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীর জিকে কিন্ডারগার্টেনের শতভাগ সাফল্য: ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে ১০ শিক্ষার্থীর কৃতিত্ব

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীর জিকে কিন্ডারগার্টেনের শতভাগ সাফল্য: ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে ১০ শিক্ষার্থীর কৃতিত্ব প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেন (জিকে) ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের গৌরব আরও উজ্জ্বল করেছে।

এ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এবং জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে প্রত্যেকের হাতে বই তুলে দেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. হাসান মৃধা, মো. রউফ আহমেদ রিফাত, আদিয়াত রাহাদ আদিব, তাছফিয়া আফরিন রোজ এবং আয়েশা।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অরণ্য দাস, অর্ক রায়, অয়ন পাল, শ্রেয়সী শ্রেয়া এবং আরাধ্য ব্যানার্জি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এই অর্জনের কৃতিত্ব শিক্ষক ও অভিভাবকদের উৎসাহ এবং আন্তরিক দিকনির্দেশনাকে দিয়েছেন। তারা ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, অভিভাবকরাও সন্তানের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন বলেন, আমাদের বিদ্যালয় সবসময় মুখস্থনির্ভর নয়, বরং সৃজনশীল ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই শতভাগ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের আরও ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের হাতে বই তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন