• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , রাত ০৩:৩৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় চুরির মামলায় তিন সন্দেহভাজন গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

রিপোর্টার : নিজেস্ব প্রতিনিধি
আলফাডাঙ্গায় চুরির মামলায় তিন সন্দেহভাজন গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক  : ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির একটি মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আলফাডাঙ্গা থানার মামলা নং-০৫ (তারিখ: ১৯ জুলাই ২০২৬), জিআর নং-৮৫/২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানের দিকনির্দেশনায়, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিনের সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সমিত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালান।

অভিযানে আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন (২৪), লিজন শিকদার (১৯) ও মো. ইউসুফ মুন্সীকে গ্রেফতার করা হয়। তারা ওই মামলার তদন্তে সন্দেহভাজন আসামি।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে মামলার চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে আলফাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন