• ঢাকা
  • মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ , রাত ০৯:২২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুকসুদপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার : টিপু সুলতান খাঁন
মুকসুদপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি প্রিন্ট ভিউ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে মুকসুদপুর বাজারের সোনালী ব্যাংক মোড়, জামে মসজিদ মোড়, চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে বাজার প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে গিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মুন্সী, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. টিপু সুলতান খান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ওলিয়ার মুন্সী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রুস্তম মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন মুন্সী।

এ ছাড়া পৌর মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগ, সাধারণ সম্পাদিকা ফারজানা আক্তার সুখী বিশ্বাস, সহসভানেত্রী আফরোজা বেগম মুক্তা, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সভানেত্রী খাদিজা আক্তার পাপিয়াসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন